শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কোপ, ঘটনাস্থলেই মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 03 মার্চ 2021, 09:50 রাত • 368 বার পঠিত
ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কোপ, ঘটনাস্থলেই মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে স্বামীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় লাকি বেগম (৩০) নামে এক গৃহবধূর। 

বুধবার উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ কান্দিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক স্বামী দারা মিয়া পালিয়ে যাওয়ার সময় ধারালো ছুরিসহ পুলিশ তাকে আটক করে। 

জানা গেছে, উপজেলার বাঘা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের দারা মিয়ার (৩৫) সঙ্গে তার স্ত্রীর পারিবারিক বিরোধ লেগে থাকত। বর্তমানে তারা এক মেয়ে ও এক ছেলেসন্তানের জনক। বুধবার পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। 

এক পর্যায়ে স্বামী দানা মিয়া ধারালো ছুরি দিয়ে স্ত্রী লাকি বেগমকে উপর্যুপরি চুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান লাকি বেগম। ঘটনার পর ঘাতক স্বামী দারা মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছুরিসহ আটক করে পুলিশ। 

থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী যুগান্তরকে বলেন, ঘটনার পর ঘাতক স্বামী দারা মিয়াকে ধারালো ছুরিসহ আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।