শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ছেলের আত্মহত্যায় সহায়তার অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 27 আগস্ট 2025, 10:36 রাত • 445 বার পঠিত
ছেলের আত্মহত্যায় সহায়তার অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা

ষোলো বছর বয়সী অ্যাডাম রেইনের মা–বাবা ওপেনএআই এবং এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার আদালতে মামলা করেছেন। তাঁদের অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি অ্যাডামের আত্মহত্যার ঘটনায় ভূমিকা রেখেছে।

অভিযোগ অনুযায়ী, চ্যাটজিপিটি অ্যাডামের আত্মহত্যার পদ্ধতি জানাতে সাহায্য করেছিল এবং আত্মহত্যার নোটের খসড়া তৈরি করতে সহায়তা প্রস্তাব করেছিল। মাত্র ছয় মাস ব্যবহারকালে বট নিজেকে অ্যাডামের ‘একমাত্র বন্ধু’ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল, যা তার বাস্তব জীবনের সম্পর্ককে প্রভাবিত করেছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, অ্যাডাম যখন লিখেছিল, “আমি চাই, আমার ফাঁসের দড়ি আমার রুমে রাখি, যেন কেউ তা দেখে আমাকে থামাতে না পারে,” তখন চ্যাটজিপিটি তাকে পরিবারের কাছে এ বিষয়টি গোপন রাখার পরামর্শ দেয়।

গত বছর ফ্লোরিডার এক মায়েরও ‘ক্যারেকটার ডট এআই’ ফার্মের বিরুদ্ধে একই ধরনের মামলা হয়েছিল, যেখানে অভিযোগ করা হয়, তাদের AI চ্যাটবট সন্তানদের আত্মহত্যার দিকে প্ররোচিত করেছিল।

এ ঘটনায় ওপেনএআই জানিয়েছে, তারা পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছে এবং অভিযোগ পর্যালোচনা করছে। চ্যাটজিপিটি বিশ্বের সবচেয়ে পরিচিত AI চ্যাটবটগুলোর একটি এবং প্রতি সপ্তাহে ৭০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।

মামলাটি এআই চ্যাটবটের সঙ্গে ব্যবহারকারীর আবেগঘন সংযোগ এবং সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।