শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ছদ্মবেশে গোপন হত্যা মিশন চালাচ্ছে ইসরাইলি বাহিনী

অনলাইন নিউজ পোর্টাল • 30 মে 2021, 08:47 রাত • 136 বার পঠিত
ছদ্মবেশে গোপন হত্যা মিশন চালাচ্ছে ইসরাইলি বাহিনী

 পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গোপন তৎপরতা আরও বাড়িয়েছে ইসরাইলের ছদ্মবেশী এলিট বাহিনী।

যুদ্ধবিরতির মধ্যেও ব্যাপক ধরপাকড়ের পাশাপাশি একের পর এক টার্গেট কিলিং চালাচ্ছে। টার্গেট করা হচ্ছে মূলত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের সদস্যদের। এরপর সুযোগ মতো তাদেরকে বাড়ি বা কর্মস্থল থেকে উঠিয়ে নিয়ে নির্মমভাবে হত্যা করা হচ্ছে।

 বাহিনীর হাতে সর্বশেষ টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন পশ্চিম তীরের আল-আমারি রিফিউজি ক্যাম্পের ২৪ বছর বয়সি টগবগে যুবক আহমেদ জামিল ফাহদ।

ইসরাইলের চলতি মাসেই অধিকৃত পূর্ব জেরুজালেম নতুন একটি মহল্লা দখলকে কেন্দ্র করে উত্তেজনা থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল। টানা ১১ দিনের এই সংঘাতে নারী ও শিশুসহ ২৩২ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়।

১১ দিনের বিরামহীন বিমান হামলার পর মিসর ও কাতারের মধ্যস্থতায় উভয়পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এই যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরাইল।

 পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ঢালাও ধড়পাকড় চালাচ্ছে ইসরাইলি বাহিনী। শুধু ধরপাকড়েই সীমাবদ্ধ নেই তারা। ছদ্মবেশে চালাচ্ছে গোপন হত্যা মিশনও।
 
ইসরাইলের এই কর্মকাণ্ড নিয়ে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক মানবাধিকার গোষ্ঠীগুলো। আদালা নামে ইসরাইলের এই গোপন বাহিনীকে ‘অবৈধ ও বর্ণবাদী’ বলে অভিহিত করেছে।