ছাত্রলীগ ও কৃষক লীগের নেতাকে কুপিয়ে জখম
অনলাইন নিউজ পোর্টাল
•
02 নভেম্বর 2020, 08:20 সকাল
•
278 বার পঠিত
চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের সামনে ছাত্রলীগ নেতা রিগান ও কৃষকলীগ নেতা মহসিন রেজাকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। রোববার রাত ১১টার দিকে সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতলে নিলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নেওয়ার পরমর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) কনক কুমার দাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দলের জেরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নেওয়ার জন্য পুলিশ কাজ শুরু করেছে।