ছাত্রদের জীবন যদি না বাঁচে, শিক্ষা দিয়ে কি হবে?
অনলাইন নিউজ পোর্টাল
•
08 আগস্ট 2021, 09:38 সকাল
•
243 বার পঠিত
ছাত্র-ছাত্রীদের জীবন বাঁচাতেই সরকার করোনা সঙ্কটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার সকালে আইডিইবি মিলনায়তনে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত আলোচনা সভা এবং দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
সরকার ষড়যন্ত্র করে শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দিচ্ছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এর আগেও ভ্যাকসিন নিয়ে ষড়যন্ত্রের গন্ধ খুঁজেছিল। ছাত্র-ছাত্রীদের জীবন বাঁচাতেই সরকার করোনার এই সঙ্কটে বন্ধ রেখেছে শিক্ষা প্রতিষ্ঠান। তাদের জীবন যদি না থাকে তাহলে শিক্ষিত হয়ে কী হবে? তাই আগে জীবন বাঁচাতেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।