শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চেয়ারম্যানের অফিস থেকে চাপাতিসহ সন্ত্রাসী আটক

অনলাইন নিউজ পোর্টাল • 13 নভেম্বর 2020, 10:03 রাত • 631 বার পঠিত
চেয়ারম্যানের অফিস থেকে চাপাতিসহ সন্ত্রাসী আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের অফিস থেকে ধারালো চাপাতিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে তাকে আটক করা হয়।

আটক সন্ত্রাসীর নাম মাজাহারুল ইসলাম। সে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওরা মধ্যেপাড়া এলাকার সাহাবুদ্দিন মিয়ার ছেলে।

চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফ হোসেন জানান, শুক্রবার বেলা ১১টার দিকে  কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম নাওড়া এলাকায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে দাফতরিক কাজ করছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে স্থানীয় নাওড়া মধ্যেপাড়া এলাকার সাহাবুদ্দিনের ছেলে মাজাহারুল ইসলাম কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। এ সময় তার কোমরে একটি চাপাতি দেখে সোহেল নামে এক যুবক। সঙ্গে সঙ্গে ঘটনাটি চেয়ারম্যান রফিকুল ইসলামকে জানালে তিনি রূপগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থল থেকে চাপাতিসহ মাজাহারুল ইসলামকে আটক করে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, ধর্ষণসহ রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে একটি পক্ষ রাজনৈতিকভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করতে বিভিন্ন ধরনের কার্যকলাপ করে আসছে। আমাকে হত্যা অথবা আমার অন্য কোনো লোকের ক্ষতি করার জন্য ওই যুবককে আমার অফিসে পাঠাতে পারে বলে আমি ধারনা করছি।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহামুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চাপাতিসহ এক যুবককে আটক করেছে। কি কারণে বা কারা এ ঘটনায় জড়িত তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে।