শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চেকপোস্টে ইয়াবা দিয়ে ফাঁসানো অভিযোগ উঠেছে এএসআইয়ের বিরুদ্ধে

অনলাইন নিউজ পোর্টাল • 30 সেপ্টেম্বর 2020, 09:59 রাত • 309 বার পঠিত
চেকপোস্টে ইয়াবা দিয়ে ফাঁসানো অভিযোগ উঠেছে এএসআইয়ের বিরুদ্ধে

রংপুর শহরের চেকপোস্টে ইয়াবা দিয়ে ফাঁসানো অভিযোগ উঠেছে এক এএসআইয়ের বিরুদ্ধে। এলাকাবাসী ওই এএসআইকে অবরুদ্ধ করে রাখলে পুলিশ তাকে উদ্ধার করে।

জানা যায়, মঙ্গলবার ফিরোজ খান রাজু নামে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা অফিসের পাশের চায়ের দোকানে চা খেতে যান। এ সময় সিগারেটের প্যাকেটে ইয়াবা দিয়ে তাকে হাতকড়া পরিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী বাধা দেয়। পরে এএসআই সায়েমকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত জনতা। 

খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে ওই এএসআইকে নিয়ে যান। 

সায়েম ধাপ পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন বলে জানা গেছে।        

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার শহিদুল্লাহ কাওসার  জানান, বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত শেষে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।