শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট অসুস্থ হয়ে আইসিইউতে

অনলাইন নিউজ পোর্টাল • 11 অক্টোবর 2021, 07:24 বিকাল • 212 বার পঠিত
চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট অসুস্থ হয়ে আইসিইউতে

চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিলো জেমান নির্বাচন নিয়ে আলোচনার পরেই অসুস্থ হয়ে পড়েন। তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়।

১০ অক্টোবর এ খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

অসুস্থ হওয়ার আগে প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিচের সঙ্গে আলোচনা করছিলেন ৭৭ বছর বয়সী প্রেসিডেন্ট মিলো। তিনি বর্তমানে প্রাগের সেন্ট্রাল মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

প্রাগের পশ্চিমে লেনিতে প্রেসিডেন্ট প্যালেসের বাইরে থেকে ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, একটি অ্যাম্বুলেন্স পুলিশ এসকর্ট ও কয়েকটি লিমোজিন নিয়ে কম্পাউন্ড থেকে বেরিয়ে যাচ্ছে।

গত কয়েক বছর ধরেই নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন মিলো জেমান। সেপ্টেম্বরে তার কার্যালয় থেকে জানানো হয় যে, অসুস্থতার কারণে তিনি ৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।