শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনের সঙ্গে সীমানা নির্ধারণ করা হয়নি ভুটানের

অনলাইন নিউজ পোর্টাল • 08 জুলাই 2020, 06:39 বিকাল • 222 বার পঠিত
চীনের সঙ্গে সীমানা নির্ধারণ করা হয়নি ভুটানের

চীন ও ভুটানের মধ্যে সীমান্ত নিয়ে সমঝোতা ও আলোচনা চলছে। তবে দুই দেশের মধ্যে এখনও পর্যন্ত সীমা নির্ধারণ করা হয়নি। ভারতে অবস্থিত ভুটান দূতাবাস এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে ভুটান দূতাবাস জানিয়েছে, ২৪ দফা মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে। তবে মহামারি কোভিড-১৯ এর কারণে ২৫তম বৈঠক স্থগিত রাখা হয়েছে।

এর আগে, পূর্ব ভুটানের শাকটেং বন্যপ্রাণী অভয়ারণ্যকে নিজের বলে দাবি করেছে চীন। এমন খবরের মধ্যেই ভুটানের এই বিবৃতি এলো।