শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেবে ভারত

অনলাইন নিউজ পোর্টাল • 24 আগস্ট 2020, 09:29 রাত • 82 বার পঠিত
চীনের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেবে ভারত

লাদাখ সীমান্তে চীন এবং ভারতের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের অনেক দিন পেরিয়ে গেলেও দুই দেশের মধ্যে উত্তাপ এখনো কমেনি। এমনকি লাদাখ সীমান্ত নিয়ে চীন-ভারতের আলোচনা থেকেও এখনো ইতিবাচক কোনো সুরাহা বের করা সম্ভব হয়নি। উত্তেজনাময় এই ইস্যুতে এবার বড়োসড়ো ইঙ্গিত দিয়ে রাখলেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। তিনি বলেছেন, চীনের সঙ্গে যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে সামরিক পদক্ষেপের কথা চিন্তা করা হবে।

সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে রাওয়াত বলেন, ভারতের সঙ্গে চীনের লাদাখ বিষয় নিয়ে আলোচনা চলছে। কিন্তু যদি তাতে কোন সমাধান না বের হয় বা এই আলোচনা যদি একান্তই ব্যর্থ হয়, তাহলে হয়তো সেনা এক এবং অন্যতম উপায় হতে পারে।

তিনি বলেন, সীমান্ত নিয়ে ভিন্ন মতের জন্য লাইন অফ কন্ট্রোলে এই ঝামেলার উৎপত্তি। কিন্তু প্রতিরক্ষা বাহিনী এই পরিস্থিতি নিয়ন্ত্রণে যথেষ্ট যোগ্য। সরকারের পক্ষ থেকে গোটা বিশ্বে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু প্রতিরক্ষা বাহিনীর সব সময় তৈরি।

লাদাখ সীমান্তে চীন এবং ভারতের সংঘর্ষের ঘটনার পর একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারত থেকে নিষিদ্ধ করে দেয়া হয়েছে একাধিক চিনা অ্যাপ। অন্যদিকে লাদাখ সীমান্তে গিয়ে এলাকা পরিদর্শন করে এসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ অনেকে। একাধিকবার চীনের সঙ্গে আলোচনার পরও এখন পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় ভারতীয় সেনা প্রধানের এই মন্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।