চীনের পথে প্রথম তুরস্কের পণ্যবাহী ট্রেন
অনলাইন নিউজ পোর্টাল
•
20 ডিসেম্বর 2020, 08:29 রাত
•
116 বার পঠিত
মার্কিন নিষেধাজ্ঞার কারণে তুরস্ক-যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হলেও চীনের সঙ্গে সম্পর্ক উন্নতি করছে আঙ্কারা।
এবার চীনের সঙ্গে প্রথমবারের মতো রেলপথে পণ্যবাহী ট্রেন চালু করেছে তুরস্ক।
আঙ্কারার পরিবহন ও অবকাঠামোমন্ত্রী আদিল কারাইসমেলগ্লু জানিয়েছেন, তুরস্ক থেকে পণ্যবাহী ট্রেনটি চীনে শনিবার পৌঁছেছে। এটি দেশের জন্য বিশাল এক মাইলফলক। তিনি এক টুইট বার্তায় বলেন, চীনে রফতানি ট্রেনই রেল পরিবহনে আমাদের বিজয়।
ট্রেনটি ৪ ডিসেম্বর ইস্তানবুল থেকে থেকে যাত্রা শুরু করে। ৮ হাজার ৬৯৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীনের জিয়ান শহরে পৌঁছে। ট্রেনটি তুরস্ক থেকে জর্জিয়া, আজারবাইজান, কাসপিয়ান সাগর এবং কাজাখাস্তান হয়ে চীনে পৌঁছে।