শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 23 আগস্ট 2023, 11:00 দুপুর • 612 বার পঠিত
চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ বুধবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সামনে এগিয়ে নেওয়ার পাশাপাশি জোর দেওয়া হবে বৈশ্বিক প্রেক্ষাপটে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায়।

কূটনৈতিক সূত্রগুলো বরাতে জানা গেছে, করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ ইন্দো-প্যাসিফিক ইস্যু নিয়ে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী শেখ হাসিনা-জিনপিংয়ের বৈঠক অনেক গুরত্বপূর্ণ। এছাড়া বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে পশ্চিমাদের অব্যাহত চাপের মধ্যে এই বৈঠক হবে অনেক বড় বার্তা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘দীর্ঘ  ৪ বছর পর চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত হবে। তবে বৈঠকে নির্দিষ্ট কোনো আলোচ্যসূচী নেই। দুই দেশের সম্পর্ক কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়,  হয়ত সেই বার্তা দেবেন দুই শীর্ষ নেতা। আমরা যুক্ত হতে চাই ব্রিকসে। এ ব্যাপারে আন্তরিকতা রয়েছে চীনেরও।  আমরা ব্রিকসে যুক্ত হতে চীনের সমর্থন চাইব।’