শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনের প্রেসিডেন্টের মেয়ের তথ্য ফাঁস করার অভিযোগে মামলা

অনলাইন নিউজ পোর্টাল • 28 এপ্রিল 2021, 02:01 দুপুর • 275 বার পঠিত
চীনের প্রেসিডেন্টের মেয়ের তথ্য ফাঁস করার অভিযোগে মামলা

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মেয়ের ফাঁস হওয়া ব্যক্তিগত তথ্য পোস্ট করার অভিযোগে একটি ওয়েবসাইটের অপারেটরসহ কয়েক ডজন লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

২০১৯ সালের মাঝামাঝি সময়ে একটি বিদেশি ওয়েবসাইট শি'র মেয়ের একটি মুখের ছবি, নাম, ঠিকানা, জন্মতারিখ, সনাক্তকরণ কার্ড এবং মোবাইল ফোন নম্বর পোস্ট করে। শি এবং তার শ্যালকের তথ্যও অনলাইনে প্রকাশ করা হয়েছিল।

সূত্রটি শুক্রবার জানায়, ওই বছরের জুলাই মাস থেকে কর্তৃপক্ষ "এসু উইকি" নামের একটি ওয়েবসাইটের সাথে সম্পর্কিত ব্যক্তিদের আটক করে, যারা এই তথ্য শেয়ার করে এবং তাদের মধ্যে ২৪ জনকে ২০২০ সালের ডিসেম্বরে জনশৃঙ্খলার অস্থিরতা এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

এসু উইকি ওয়েবসাইটের অপারেটর নিউ তেঙ্গিউকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত বলেছে, তিনি 'অবৈধভাবে' তৃতীয় পক্ষের ব্যক্তিগত তথ্য পেয়েছেন। রায়ে শি-এর নাম উল্লেখ করা হয়নি।