শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনের ক্যানসিনো`র তৈরি টিকা অনুমোদন পেল পাকিস্তানে

অনলাইন নিউজ পোর্টাল • 13 ফেব্রুয়ারি 2021, 09:05 সকাল • 108 বার পঠিত
চীনের ক্যানসিনো`র তৈরি টিকা অনুমোদন পেল পাকিস্তানে

চীনের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্যানসিনো বায়োর উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য পাকিস্তানে অনুমোদন পেয়েছে। গতকাল শুক্রবার পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, করোনায় পাকিস্তানে এ নিয়ে চারটি টিকা অনুমোদন পেল।

জানা গেছে, চীনের সিনোফার্ম, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং রাশিয়ার স্পুটনিক ভি টিকা এর আগে অনুমোদন দিয়েছে দেশটি। পাকিস্তানে অনুমোদনের আগে মেক্সিকোতে অনুমোদন পেয়েছে ক্যানসিনোর টিকা।

মেক্সিকো ক্যানসিনোর টিকার ৮০ লাখ ডোজ কেনার ব্যাপারে চুক্তি করেছে। অন্যদিকে এ টিকার এক কোটি ডোজ পেতে পারে পাকিস্তান।