শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনের কয়লাখনিতে আটকে পড়েছে ২১ জন শ্রমিক

অনলাইন নিউজ পোর্টাল • 11 এপ্রিল 2021, 07:31 বিকাল • 253 বার পঠিত
চীনের কয়লাখনিতে আটকে পড়েছে ২১ জন শ্রমিক

চীনে একটি কয়লাখনিতে বন্যার পানি ঢুকে বিদ্যুৎ সংযোগ বন্ধ হওয়ায় ২১ জন শ্রমিক আটকে পড়েছেন। মোট ২৯ শ্রমিকের মধ্যে আটজনকে উদ্ধার করা হয়েছে। দেশটির জিনজিয়াং প্রদেশের হুতুবি পল্লীতে ওই খনির উন্নয়নকাজের সময় গত শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকর্মীরা শ্রমিকদের উদ্ধারে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের জানুয়ারিতে দেশটির পূর্বাঞ্চলে একটি খনিতে বিস্ফোরণের পর ২২ শ্রমিক আটকা পড়েছিলেন। তাদের মধ্যে ১১ জনকে উদ্ধার করা সম্ভব হয়। বাকি ১১ জনের মধ্যে ১০ জন মারা যান। একজনের কোনো খোঁজই পাওয়া যায়নি। গত বছরের ডিসেম্বরেও দেশটির একটি কয়লা খনিতে আটকা পড়ে ২৩ শ্রমিকের মৃত্যু হয়।