চীনের কোম্পানির সঙ্গে ট্রেনের টেন্ডার বাতিল করলো ভারত
অনলাইন নিউজ পোর্টাল
•
22 আগস্ট 2020, 08:01 রাত
•
78 বার পঠিত
বন্দে ভারত প্রকল্পের আওতায় চীনের ইওংজি ইলেকট্রিক কোম্পানি লিমিটেড নামক একটি কোম্পানিকে দেয়া ৪৪টি সেমি-স্পিড ট্রেন তৈরির টেন্ডার বাতিল করে দিয়েছে ভারত। শুক্রবার রাতে এক টুইটার বার্তায় ভারতের কেন্দ্রীয় রেল মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
টুইটারে জানানো হয়, ৪৪টি ট্রেনের টেন্ডার বাতিল করা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যেই নতুন টেন্ডার অন্য কোনো কোম্পানিকে দেয়া হবে। এক্ষেত্রে ভারতীয় কোম্পানিগুলোকে অগ্রাধিকার দেয়া হবে।
সিআরআরসি পাইওনিয়ার ইলেকট্রিক (ভারত) প্রাইভেট লিমিটেড একমাত্র বিদেশি কোম্পানি যারা অন্য ৬টি প্রতিযোগী কোম্পানির সঙ্গে টেন্ডারের জন্য সুযোগ পেয়েছিলো।