চীনের কাছ থেকে তাইওয়ানকে রক্ষা করার প্রতিশ্রুতি বাইডেনের
অনলাইন নিউজ পোর্টাল
•
22 অক্টোবর 2021, 10:07 রাত
•
260 বার পঠিত
চীনের কাছ থেকে তাইওয়ানকে রক্ষা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কানাডা ও ইউরোপে ন্যাটো মিত্রদের রক্ষা করার জন্য যেমন একটি প্রতিশ্রুতি রয়েছে ঠিক তেমনি জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানের সঙ্গেও রয়েছে।
সিএনএন টাউন হলে তাইওয়ানকে প্রতিরক্ষা সহায়তার দেওয়ার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাইওয়ানের প্রতি আমাদের একটা প্রতিশ্রুতি আছে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী তাইওয়ানকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের।
তবে বাইডেনের মন্তব্যের পর হোয়াইট হাউসের মুখপাত্র সাংবাদিকদের জানান, তাইওয়ান ইস্যুতে মার্কিন নীতির কোনও পরিবর্তন হবে না।