শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনের হুমকি প্রতিদিনই বাড়ছে তাইওয়ানে

অনলাইন নিউজ পোর্টাল • 28 অক্টোবর 2021, 04:52 দুপুর • 269 বার পঠিত
চীনের হুমকি প্রতিদিনই বাড়ছে তাইওয়ানে

তাইওয়ানে চীনের হুমকি প্রতিদিনই বাড়ছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েন। স্থানীয় সময় মঙ্গলবার সংবাবাদমাধ্যম সিএনএনের সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি।

চীনের দক্ষিণ-পূর্ব উপকূল থেকে ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দূরে অবস্থিত অবস্থিত তাইওয়ান। প্রায় আড়াই কোটি মানুষের এই দ্বীপরাষ্ট্রটি প্রতিদিন গণতন্ত্র ও নিজেদের প্রাপ্য অধিকার রক্ষা করার কঠোর লড়াই চালিয়ে যাচ্ছে।

দেশটির প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েন জানান, চীনের হুমকি প্রতিদিন বাড়তে থাকলেও আমরা গণতান্ত্রিক মূল্যবোধের জন্য সংগ্রাম করে যাবো। যদি আমরা ব্যর্থ হই তাহলে গণতান্ত্রিক মূল্যবোধের উপর থেকে মানুষের বিশ্বাস হারিয়ে যাবে।

সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রথম তাইওয়ানে  মাকির্নিদের উপস্থিতির কথা স্বীকার করলেন প্রেসিডেন্ট ওয়েন। তবে প্রশিক্ষণের জন্যই আমেরিকার বাহিনী রয়েছে বলে জানিয়েছেন তিনি। 

সাক্ষাৎকারে তাসাই ইন-ওয়েন বলেন, তিনি চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় আগ্রহী। তবে চীন সামরিক পদক্ষেপ নেওয়ার ঝুঁকি বাড়লে দ্বীপটি রক্ষায় যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে বলেও বিশ্বাস করেন তিনি। তাসাই ইন-ওয়েন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যাপক বিস্তৃত সহযোগিতা রয়েছে এর লক্ষ্য আমাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো।

বিশ্লেষকদের মতে, চীনকে ঘাবড়ে দিতেই মার্কিন ফৌজ থাকার কথা সুচিন্তিতভাবে প্রকাশ করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েন।