শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ

অনলাইন নিউজ পোর্টাল • 22 জুলাই 2020, 07:35 বিকাল • 251 বার পঠিত
চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ

বেইজিংয়ের বিরুদ্ধে করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের গবেষণা তথ্য চুরির অভিযোগ এনেছে ওয়াশিংটন। শুধু অভিযোগই নয়, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট দুই চীনা নাগরিকের বিরুদ্ধে প্রতিরক্ষা ঠিকাদার, করোনা গবেষণা, বিশ্বব্যাপী কয়েক হাজার মানুষকে হ্যাকিংয়ের অভিযোগ এনেছে।

মার্কিন কর্তৃপক্ষের দাবি, লি জিয়ায়ু ও ডং জিয়াঝি অস্ত্রের ডিজাইন, ওষুধের তথ্য, সফটওয়্যারের সোর্স কোড এবং চীনা ভিন্নমতালম্বী ও সরকারবিরোধীদের ব্যক্তিগত তথ্য মিলিয়ে কয়েক টেরাবাইট তথ্য চুরি করেছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, এই দুই সাইবার অপরাধী চীনের পেশাদার গুপ্তচর নয়, তবে তারা চীন সরকারের হয়ে কাজ করছে।