শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনের বিজিআই গ্রুপ করোনার সুবাদে বিশ্বজুড়ে পদচিহ্ন রেখেছে

অনলাইন নিউজ পোর্টাল • 06 আগস্ট 2020, 11:16 দুপুর • 244 বার পঠিত
চীনের বিজিআই গ্রুপ করোনার সুবাদে বিশ্বজুড়ে পদচিহ্ন রেখেছে

করোনা ভাইরাস শনাক্ত করতে পরীক্ষা  নিয়ে হুড়াহুড়ি অবস্থা চলছে বিশ্বের বিভিন্ন দেশে। এই পরীক্ষার সুবাদে নাম কামিয়ে নিচ্ছে চীনের এক প্রতিষ্ঠান। করোনার মধ্যেই প্রায় সারাবিশ্বে পদচিহ্ন রাখছে জেনোম নিয়ে গবেষণাকারী বিজিআই গ্রুপ নামের এই প্রতিষ্ঠানটি।

গত ছয় মাসে বিশ্বের ১৮০টি দেশে প্রায় সাড়ে তিন কোটি কোভিড-১৯ টেস্টিং কিট বিক্রি করেছে এই প্রতিষ্ঠানটি। ১৮টি দেশে মোট ৫৮টি গবেষণাগার স্থাপন করেছে এটি। ওই গবেষণাগারগুলোতে কিছু সরঞ্জাম দিয়েছে বিজিআইয়ের জনহিতকর শাখা। তাদের এ কাজে সমর্থন দিয়েছে চীনের দূতাবাসগুলো। টেস্ট কিটগুলোর পাশাপাশি জিন সিকোয়েন্স প্রযুক্তিও ছড়িয়ে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের দাবি , জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে এই বিষয়টি। তাদের মতে, বিশ্বব্যাপী একটি স্পর্শকাতর বিষয় এটি। সিকোয়েন্স ডিভাইসগুলো জেনেটিক উপাদান বিশ্লেষণ করে এবং এগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দিতে পারে বলেও জানায় তারা।

বিজিআই’র সরঞ্জামে বিশ্লেষণ করা করোনার তথ্য পাঠাতে আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষকদেরকে বিজ্ঞান সাময়িকী ও অনলাইনের মাধ্যমে উন্মুক্ত আহ্বান জানিয়ে আসছে প্রতিষ্ঠানটি। করোনা আক্রান্ত রোগীদের নমুনা সরকারিভাবে চীন সরকারের অর্থায়নে পরিচালিত ন্যাশনাল জিনব্যাংকে পাঠাতে চায় তারা।

এছাড়া বিজিআই জানায়, প্রতিষ্ঠানটি চীন সরকারের মালিকানাধীন নয়। বিশ্বজুড়ে বর্তমান রাজনৈতিক পরিবেশের অধীনে বিজিআইয়ের প্রযুক্তি ব্যবহারের বিষয়ে যে ভয় উত্থাপিত হয়েছিলো সেটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। মানুষের স্বাস্থ্য এবং সুস্বাস্থ্যের জন্যই জিনোমিক্সের ব্যবহার করে তারা।