শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনের বাইরে থাকা উইঘুর নেতাদের ওপর হ্যাকারদের নজরদারি

অনলাইন নিউজ পোর্টাল • 25 মার্চ 2021, 05:46 বিকাল • 254 বার পঠিত
চীনের বাইরে থাকা উইঘুর নেতাদের ওপর হ্যাকারদের নজরদারি

বিদেশে থাকা উইঘুরদের ওপর নজরদারিতে হ্যাকারদের ব্যবহার করছে চীন। সম্প্রতি এমন অভিযোগ এনেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তাদের দাবি, ফেসবুককে ব্যবহার করেই এই হ্যাকিং কার্যক্রম চালানো হয়।

হ্যাকাররা ভূয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ওয়েবসাইট বানিয়ে এই নজরদারি চালাতো। তাদের প্রধান টার্গেট ছিল চীনের বাইরে থাকা উইঘুর নেতারা। তাদের মোবাইলে নজরদারি সফটওয়্যার প্রবেশ করে এই নজরদারি চালানো হত।


ডয়েচে ভেলের খবরে জানানো হয়েছে, বিষয়টি ধরার পর হ্যাকারদের অ্যাকাউন্ট বন্ধ করে দিতে থাকে ফেসবুক। এরইমধ্যে শনাক্ত হয়েছে এমন একশ অ্যাকাউন্ট।

শিনজিয়াং থেকে হ্যাকাররা প্রায় ৫ শতাধিক উইঘুর অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা চালিয়েছে। হ্যাকাররা প্রথমে এমন একটি নিউজ ওয়েবসাইট বানায় যেটি উইঘুররা পছন্দ করতো। সেখান থেকেই নজরদারি সফটওয়্যার মোবাইলে প্রবেশ করা হয়।