শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনে ট্রেনের আঘাতে ৯ জন রেলওয়ের কর্মী নিহত হয়েছেন

অনলাইন নিউজ পোর্টাল • 04 জুন 2021, 03:22 দুপুর • 813 বার পঠিত
চীনে ট্রেনের আঘাতে ৯ জন রেলওয়ের কর্মী নিহত হয়েছেন

চীনে একটি রেললাইনে সংস্কার কাজ চলার মধ্যেই চলে আসা ট্রেনের আঘাতে অন্তত নয়জন মারা গেছেন। নিহতরা সবাই রেলওয়ের কর্মী।

শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টা ২৫ মিনিটে দেশটির গানসু প্রদেশের জিনচ্যাং শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে।

ট্রেনটি উরুমশি থেকে হংঝউ যাচ্ছিল। দুর্ঘটনার পর চিকিৎসা ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন।

এদিকে কার বা কাদের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নের ঝড় উঠেছে। অনেকেই এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।