চীনে সিজি কাইইউয়ান হোটেল ধসে নিহত ১৭ , জীবিত উদ্ধার ৬
চীনে নামকরা একটি হোটেল ধসে পড়েছে ,সেখানে অন্তত ১৭জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে অন্তত পাঁচজন । আর এই ঘটনা ঘটে চীনের জিয়াংসু প্রদেশের সুজউ শহরে। । ৩৬ ঘণ্টা উদ্ধার অভিযানের পর ছয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধসেপড়া হোটেলটির নাম সিজি কাইইউয়ান।
স্থানীয় সময় সোমবার বিকেলে চীনের পূর্বাঞ্চলের শহর সুঝাউতে সিজি কাইউয়ান নামে হোটেলটি ধসে পড়ে। প্রথমে একজন মারা যাওয়ার খবর দেওয়া হলেও পরে সময়ের সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বাড়তে থাকে। তবে হোটেলটি ধসের কারণ হিসেবে উঠে এসেছে যে মালিক ঘন ঘন ভবনটির নির্মাণকাজ করত।
চীনের গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, হোটেলটির মালিক ভবনটির কাঠামো বদলে ফেলায় এ ধসের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। স্থানীয় একজন বাসিন্দা জানান, ভবনটি তিনতলা ছিল, এরপর মালিক সম্প্রতি কয়েক বছর পর ভবনের উচ্চতা বাড়ান। হোটেলটি ৩০ বছরের পুরনো এবং ধসে পড়ার আগেও সেখানে নির্মাণকাজ চলছিল।
অন্য দিকে চিয়াংসু প্রদেশের সরকার বলেছে যে, একটি তদন্তকারী দল দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে এবং অভিযুক্তরা ফৌজদারি অভিযোগের মুখোমুখি হবেন।
যে ছয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে পাঁচ জন আহত থাকলেও এখন তাদের অবস্থা স্থিতিশীল। একজন পুরোপুরি অক্ষত ছিলেন।