শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনে গবেষণার ফলেই করোনার উৎপত্তি: মাইক পম্পেয়ো

অনলাইন নিউজ পোর্টাল • 01 জুন 2021, 05:20 বিকাল • 680 বার পঠিত
চীনে গবেষণার ফলেই করোনার উৎপত্তি: মাইক পম্পেয়ো

চীনের সেনাবাহিনীর গবেষণার ফলেই উৎপত্তি হয়েছিল করোনা ভাইরাসের! আমেরিকার প্রাক্তন স্বরাষ্ট্রসচিব মাইক পম্পেয়োর সাম্প্রতিক মন্তব্যে তেমনই ইঙ্গিত মিলেছে বলে দাবি বিশেষজ্ঞ মহলের।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমেরিকার প্রাক্তন স্বরাষ্ট্রসচিব বলেন, ‘চীনের ওই গবেষণাগার উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি গোপনে চীনের সেনা সংক্রান্ত গবেষণাতেও যুক্ত ছিল। 

পম্পেয়ো জানিয়েছেন, ‘আমি নিশ্চিত হয়েই বলতে পারি, ওই গবেষণাগারে চীনের পিপল লিবারেশন আর্মির হয়ে কাজ চলছিল। সুতরাং জনস্বার্থে কাজ চলার যে দাবি চীন করেছে, তার আড়ালে গোপনে সেনাবাহিনীর কাজ চলছিল। ’

পম্পেয়োর সংযোজন, ‘কী গবেষণা চলছিল, তার বিশদ আজও জানায়নি চীন। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ গবেষণাগারে প্রবেশ করতে চাইলে, তাদেরও অনুমতি দেয়নি চীন। ’

কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তিস্থল এবং উৎপত্তির কারণ নিয়ে ক্রমশই চীনের উপর চাপ বাড়াচ্ছে বিশ্বের অন্য দেশগুলি। বিশ্বে করোনার আসল কারণ জানতে সমস্যার মূলে পৌঁছনোর দাবি জানিয়েছেন বিজ্ঞানীরাও।