শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনে এক ব্যক্তির দেহে করোনা শনাক্তে যা করা হলো

অনলাইন নিউজ পোর্টাল • 03 নভেম্বর 2021, 07:10 বিকাল • 251 বার পঠিত
চীনে এক ব্যক্তির দেহে করোনা শনাক্তে যা করা হলো

চীনের একটি প্রাইমারি স্কুলে একজন কর্মীর দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর শিক্ষার্থীদেরকে স্কুলের ভেতরে কয়েক ঘণ্টার জন্য আটকে রাখা হয়। এসময় কাউকে স্কুল থেকে বের হতে এবং ঢুকতে দেয়া হয়নি।
খবর পেয়ে অভিভাবকরা স্কুলে ছুটে আসেন এবং স্কুলের সামনে জড়ো হয়ে শিশুদের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে থাকেন। সেখানে তাঁরা মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করার পর শিক্ষার্থীদের খবর জানতে পারেন।
পরে স্কুলের সব শিক্ষার্থীর কোভিড টেস্ট করা হয়েছে বলে জানা গেছে এবং তাদেরকে বলা হয়েছে যে টেস্টের ফল না পাওয়া পর্যন্ত তারা যেন সারা রাত স্কুলের ভেতরেই অপেক্ষা করে। শিক্ষার্থীদের বয়স সাত থেকে ১২ বলে ধারণা করা হচ্ছে।
জিমু নিউজ নামের স্থানীয় একটি ওয়েবসাইটের খবর অনুসারে স্থানীয় সময় রাত সাড়ে এগারোটার দিকে স্কুলের প্রধান শিক্ষক বাইরে এসে অপেক্ষমাণ অভিভাবকদের জানান যে কোন কোন শিশুকে কোয়ারেন্টিনে যেতে হবে। এসময় অভিভাবকদেরকে শিশুদের জন্য কিছু কাপড়-চোপড় দেওয়ার কথা বলা হয়, কারণ তাদেরকে স্কুলের ভেতরে রাত কাটাতে হবে।