শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনা তৈরি সিসিটিভি-র মাধ্যমে দিল্লির তথ্য চুরির অভিযোগ

অনলাইন নিউজ পোর্টাল • 02 জুলাই 2020, 07:54 বিকাল • 425 বার পঠিত
চীনা তৈরি সিসিটিভি-র মাধ্যমে দিল্লির তথ্য চুরির অভিযোগ

ভারতে ৫৯টি চিনা অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এদিকে দিল্লির রাস্তায় চলছে দেড় লাখ চীনা সংস্থার তৈরি সিসিটিভি। দিল্লির মানুষের সুরক্ষার জন্য দেড় লাখ সিসিটিভি বসিয়েছিল সরকার। সেই সব সিসিটিভি চিনা সংস্থা হিকভিশান-এর তৈরি করা। ওই সিসিটিভি-র ফুটেজ দেখার জন্য একটি অ্যাপ মেবাইলে ইনস্টল করতে হয়। তার মাধ্যমেই তথ্য চুরির অভিযোগ উঠেছে।

অ্যাপ-এর মূল সার্ভার রয়েছে চিনে। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, চিন চাইলে বিনা বাধায় দিল্লির উপর নজরদারি চালাতে পারে। এর আগেও অবশ্য হিকভিশান-এর উপর তথ্য চুরির অভিযোগ ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, হিকভিশান-এর থেকে তার সরকারের ব্যবহার করার মতো কোনও পণ্য কেনা হবে না। কারণ তারা নজরদারি চালায়। যদিও দিল্লির মুখ্যমন্ত্রীর বলেছেন, এটা নিয়ে অকারণে রাজনীতি করা হচ্ছে।