শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনা রকেটের ধ্বংসাবশেষ তুর্কমেনিস্তানে আছড়ে পড়ার আশঙ্কা

অনলাইন নিউজ পোর্টাল • 09 মে 2021, 09:17 সকাল • 277 বার পঠিত
চীনা রকেটের ধ্বংসাবশেষ তুর্কমেনিস্তানে আছড়ে পড়ার আশঙ্কা

চীনা মহাকাশ রকেটের ‘লং মার্চ ফাইভ বি’-এর ধ্বংসাবশেষ তুর্কমেনিস্তানে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাইক হাওয়ার্ড বলেছিলে, চীনা রকেটটি ৮ মে নাগাদ পৃথিবীর কক্ষপথে ফিরে আসতে পারে।
 শনিবার অবশ্য খবর ছড়িয়ে পড়ে, রকেটটির ধ্বংসাবশেষ ইতালির নয়টি অঞ্চলে পড়তে পারে।

চীনা মহাকাশ স্টেশন স্থাপনের জন্য লং মার্চ ৫বি রকেটটি গত ২৯ এপ্রিল উৎক্ষেপণ করা হয়। রকেটটিকে সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করা গেলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন।

এরপর থেকেই পৃথিবীর কক্ষপথে ঘুরে চলেছে চীনা রকেটটি। তবে, এর ভিতরের ১০০ ফুট লম্বা একটি অংশ রকেট থেকে আলাদা হয়ে ক্রমশ পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ছে। যা যেকোন সময় আছড়ে পড়তে পারে পৃথিবীতে।