শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীন-ভারত সীমান্তে প্রবল সংঘর্ষ

অনলাইন নিউজ পোর্টাল • 16 জুন 2020, 04:00 দুপুর • 295 বার পঠিত
চীন-ভারত সীমান্তে প্রবল সংঘর্ষ

ভারতের লাদাখে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভারতীয় তিন সেনা নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন কর্নেল এবং দুই জন জওয়ান। লাদাখের গলওয়ান উপত্যকায় এই সংঘর্ষ ঘটে। কোন গোলাগুলিতে নয়, হাতাহাতি লড়াইয়ে ভারতীয় বাহিনীর তিন জন নিহত হন।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, উভয় দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠক করছেন। এদিকে, চীন ভারতকে একতরফা ভাবে কোন পদক্ষেপ না নেয়ার আহ্বান জানিয়েছে।