শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চীন থেকে টিকা আসবে আগামী রবিবার

অনলাইন নিউজ পোর্টাল • 11 জুন 2021, 03:46 দুপুর • 657 বার পঠিত
চীন থেকে টিকা আসবে আগামী রবিবার

চীন থেকে আরও ছয় লাখ টিকা বাংলাদেশের উদ্দেশে রওনা হবে। উপহারের টিকাগুলো এখন বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় চীনের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান।।
ইয়ান শুক্রবার (১১ জুন) সকালে তার ফেসবুক পেজে জানান, আগামী রোববার (১৩ জুন) চীনের দ্বিতীয় দফা উপহারের টিকা বাংলাদেশ বুঝে পাবে। এদিন সকালে টিকা আনতে বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহন বিমান বেইজিং যাবে। উপহারের টিকা আর চিকিৎসাসামগ্রী নিয়ে বিমানবাহিনীর পরিবহন বিমান বিকেলে ঢাকায় ফিরে আসবে।
এর আগে বৃহস্পতিবার (১০ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন চীন থেকে আরও ছয় লাখ টিকা দেশে আসবে বলে জানিয়েছিলেন।