শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চীন থেকে সিনোফার্মের আরো ৫৫ লাখ টিকা আসছে রাতে

অনলাইন নিউজ পোর্টাল • 20 অক্টোবর 2021, 04:39 দুপুর • 315 বার পঠিত
চীন থেকে সিনোফার্মের আরো ৫৫ লাখ টিকা আসছে রাতে

চীন থেকে বুধবার দিবাগত গভীর রাতে চীনের সিনোফার্মের ৫৫ লাখ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে গত সোমবার রাত ১১টায় চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ এবং একই দিন দিবাগত রাত ১২টায় নেদারল্যান্ড থেকে অ্যাস্ট্রাজেনেকার আরো ১০ লাখ ডোজসহ ২০ লাখ ডোজ টিকার চালান আসে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ আজ রাতে চীনের সিনোফার্মের ৫৫ লাখ টিকার চালান আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ পর্যন্ত রাজধানীসহ সারাদেশে করোনার টিকা নিবন্ধনকারী সংখ্যা সাড়ে পাঁচ কোটি ছাড়িয়েছে।