চীন থেকে এলো সিনোফার্মের আরো ৫৪ লাখ টিকা
অনলাইন নিউজ পোর্টাল
•
18 সেপ্টেম্বর 2021, 04:48 দুপুর
•
303 বার পঠিত
চীন থেকে সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকার একটি চালান দেশে এসে পৌঁছেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে টিকার এ চালানটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদসহ অন্যান্য কর্মকর্তারা টিকার চালান গ্রহণ করেন।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, টিকা বুঝে নেয়ার পর তা সংরক্ষণের জন্য টঙ্গীর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সংরক্ষণাগারে পাঠানো হয়েছে।
এদিকে গত ১০ আগস্ট প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় চীন থেকে ১৭ লাখ টিকা আসে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরো ১৭ লাখ ৭০টি টিকা ঢাকায় আসে।
সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর ঢাকায় আসে সিনোফার্মের ৫৪ লাখ ডোজ টিকা। সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের দুই কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।