চীন থেকে দেশে পৌঁছেছে সিনোভ্যাকের আরও ২ লাখ টিকা
অনলাইন নিউজ পোর্টাল
•
26 অক্টোবর 2021, 04:54 দুপুর
•
286 বার পঠিত
সিনোভ্যাকের আরও দুই লাখ টিকা চীন থেকে দেশে পৌঁছেছে। আজ মঙ্গলবার বিকেলে রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে দেশে পৌঁছে এ টিকা।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই টিকা গ্রহণ করবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ও সাবেক রেলওয়ে সচিব ফিরোজ সালাউদ্দিন।