শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চীন থেকে দেশে আনা হলো আরো ২ কোটি ডোজ টিকা

মোহাম্মদ খাইরুল আমিন • 29 ডিসেম্বর 2021, 01:04 দুপুর • 278 বার পঠিত
চীন থেকে দেশে আনা হলো আরো ২ কোটি ডোজ টিকা

চীন থেকে আরও ২ কোটি ৪ লাখ ৬০ হাজার ডোজ টিকা দেশে এসেছে। মঙ্গলবার এ চালান ঢাকায় পৌঁছায়।  ইউনিসেফ বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে আসা ২ কোটি ৪ লাখ ৬০ হাজার ডোজ টিকার মধ্য দিয়ে চলতি বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত বিভিন্ন সূত্র থেকে ইউনিসেফ ১০ কোটিরও বেশি টিকা বাংলাদেশে সরবরাহ করেছে।

গত ৬ মাসে ইউনিসেফের সরবরাহ করা ১০ কোটি ডোজ টিকার মধ্যে ৫ কোটিরও বেশি টিকা সংগৃহীত হয়েছে কোভাক্স ফ্যাসিলিটির মাধ্যমে। ইউনিসেফের সরবরাহ করা এ ১০ কোটি ডোজ টিকার বাইরে বাংলাদেশ সরকার বিভিন্ন দ্বি-পাক্ষিক চুক্তির মাধ্যমেও বিপুল সংখ্যক টিকা দেশে এনেছে।