শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীন রাষ্ট্রদূতকে লক্ষ্য করে পাকিস্তানের বোমা হামলা, নিহত ৪

অনলাইন নিউজ পোর্টাল • 22 এপ্রিল 2021, 10:23 দুপুর • 809 বার পঠিত
চীন রাষ্ট্রদূতকে লক্ষ্য করে পাকিস্তানের বোমা হামলা, নিহত ৪

পাকিস্তানের কোয়েটা শহরে একটি বিলাসবহুল হোটেলে বোমা বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। এ ঘটানায় আহত হয়েছেন আরো ১২ জন।
ধারণা করা হচ্ছে, পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে লক্ষ্য করে সেরিনা হোটেলের গাড়ি পার্কিং এলাকায় এই বোমা হামলা হয়েছে।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আফগানিস্তানের সীমান্তবর্তী কোয়েটা শহরে অবস্থান করছেন চীনের রাষ্ট্রদূত। তবে হামলার সময় রাষ্ট্রদূত সে হোটেলে ছিলেন না।

এই বোমা হামলার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হোটেলের গাড়ি পার্কিং এলাকায় আগুন জ্বলছে।