শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চার মার্কিন মিডিয়া সংস্থার কাছ থেকে তথ্য চেয়েছে চীন

অনলাইন নিউজ পোর্টাল • 02 জুলাই 2020, 09:54 রাত • 251 বার পঠিত
চার মার্কিন মিডিয়া সংস্থার কাছ থেকে তথ্য চেয়েছে চীন

চার মার্কিন মিডিয়া সংস্থার কাছ থেকে তাদের কর্মী ও ব্যবসা সংক্রান্ত তথ্য চেয়েছে চীন। যুক্তরাষ্ট্রে চীনের সংবাদ সংস্থাগুলোর ওপর ট্রাম্প প্রশাসন যেভাবে নজরদারি শুরু করেছে এটি তারই পাল্টা প্রতিক্রিয়া বলে জানিয়েছে দেশটি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল, সিবিএস এবং ন্যাশনাল পাবলিক রেডিওতে তাদের কর্মী, আর্থিক কার্যক্রম, রিয়েল এস্টেটের মালিকানা এবং অন্যান্য বিষয়ে বিবৃতি দাখিলের জন্য সংস্থাগুলোকে ৭ দিন সময় দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, এটি উল্লেখ করা উচিত যে চীনের এই সিদ্ধান্ত পুরোপুরি আইনসঙ্গত। যুক্তরাষ্ট্রে চীনের সংবাদমাধ্যমগুলোকে যেভাবে অযৌক্তিক হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। এটি তারই পাল্টা পদক্ষেপ। এই প্রতিক্রিয়া সম্পুর্ণ বৈধ।