শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চাঁদপুরের মেঘনায় জাহাজে মিলল পাঁচজনের গলাকাটা লাশ

মোহাম্মদ খাইরুল আমিন • 23 ডিসেম্বর 2024, 05:14 বিকাল • 382 বার পঠিত
চাঁদপুরের মেঘনায় জাহাজে মিলল পাঁচজনের গলাকাটা লাশ

চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করে রাখা একটি জাহাজে পাঁচজনের গলাকাটা লাশ পাওয়ার খবর জানিয়েছে নৌ পুলিশ।

চাঁদপুর নৌপুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, হাইমচর উপজেলার মাঝেরচর এলাকায় নদীতে নোঙর করা ছিল এমভি আল-বাখেরা নামের জাহাজটি। সোমবার বিকালে জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে নৌপুলিশ সেখানে যায়।

তিনি বলেন, “টেলিফোনে বলা হয়েছে, ওই জাহাজে ডাকাতের হামলা হয়েছিল। আমরা পাঁচজনের লাশ পেয়েছি, তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।”

মুশফিকুর বলেন, “ঘুমন্ত অবস্থায় ওই পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করা হয়েছে।”

ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ।