শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চাঁদপুরে ট্রাকের ধাক্কায় নিহত ৩

মোহাম্মদ খাইরুল আমিন • 30 জুলাই 2022, 09:02 সকাল • 218 বার পঠিত
চাঁদপুরে ট্রাকের ধাক্কায় নিহত ৩

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগরা বাজার এলাকায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় রিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। গত (২৯ জুলাই) রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদগঞ্জ উপজেলার রিপন গাজী (৩৫), মাসুদ পাটওয়ারী (৫০) ও লিটন হাজারী (৪৫)। এদের মধ্যে আহত রিকশার চালক খোরশেদ শেখ (৬৫) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে চাঁদপুর মডেল থানার ওসি মো. আবদুর রশিদ জানান, একটি রিকশা করে তিন যাত্রী চাঁদপুরের দিকে আসছিল। আর বিপরীত পাশ থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক আসার পথে সংঘর্ষ হয়। এতে রিকশার তিন যাত্রীই প্রাণ হারায়। তবে রিকশা চালক খোরশেদ শেখ আহত হয়ে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর পালানোর সময় ফরিদগঞ্জ উপজেলা থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।