শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ফিচার

চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পুকুরে,নিহত ৫

মোহাম্মদ খাইরুল আমিন • 23 ফেব্রুয়ারি 2022, 11:20 দুপুর • 293 বার পঠিত
চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পুকুরে,নিহত ৫

গতকাল  রাতে পৌনে ১টার দিকে কুমিল্লা থেকে মনোহরগঞ্জ যাওয়ার পথে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৪৩-৩৭২১) নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ব নরহ গ্রামের মোল্লার টেকে (বাঁক) পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ৫ জনের মরদেহ উদ্ধার করে।

এদিকে পার্শ্ববর্তী পানচাইল গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। গাড়িটি পানিতে পড়ায় ভেতরের কেউ বের হতে পারেনি। গাড়ির কাঁচ ভেঙে তাদের উদ্ধার করা হলেও কেউ বেঁচে ছিল না।

শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোরশেদুল আলম ভুঁইয়া নিহতদের স্বজনদের রবাত দিয়ে  জানান, ওই যুবকরা একটি বিয়ের অনুষ্ঠান শেষে কুমিল্লা থেকে প্রাইভেটকারে করে চাটখিল ফিরছিলেন।  

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক  (ডিএডি) মো. শাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, নিহতদের মরদেহ উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।