শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চাঁদপুরে নিজের ঘরে যুবকের গলাকাটা লাশ

মোহাম্মদ খাইরুল আমিন • 16 এপ্রিল 2022, 11:48 দুপুর • 205 বার পঠিত
চাঁদপুরে নিজের ঘরে যুবকের গলাকাটা লাশ

চাঁদপুরের ফরিদগঞ্জে নিজের ঘর থেকে ফরিদ উদ্দিন ভূঁইয়া নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ হিসেবে গলায় করা আঘাতের কথা বলা হচ্ছে। তবে পুলিশ নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। 

শুক্রবার রাতে রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া গ্রামে ওই যুবকের নিজের বাড়ির শোয়ার কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

সূত্র থেকে জানা যায়, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ফরিদ কয়েক মাস থেকে নিজের বাড়িতেই অবস্থান করত। ৪ ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট। ২ ভাই ২ বোন। বোনরা বিবাহিত। থাকেন শশুরবাড়ী। ভাই বিদেশে। মা-বাবা আগেই মারা গেছেন। এই কারণে বাড়িতে একাই থাকতেন ফরিদ। 

মোবাইল রিচার্জের ব্যবসা করতেন বলে জানা গেছে। শুক্রবার সারাদিন তাকে কেউ বাইরে দেখেনি। প্রতিবেশী সালাউদ্দিন দিনের শেষে তাই ফরিদের ঘরে উঁকি দেন। ফেরিদকে তিনি পড়ে থাকতে দেখেন। স্থানীয় ইউপি সদস্যকে জানান। পুলিশে খবর দেওয়া হয়। 

পুলিশ এসে ফরিদের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।