চাঁদপুরে আল্লাহর ৯৯ নাম সম্বলিত স্মারক স্তম্ভ নির্মিত হচ্ছে
অনলাইন নিউজ পোর্টাল
•
20 এপ্রিল 2021, 11:26 দুপুর
•
88 বার পঠিত
আল্লাহ তায়ালার গুণবাচক ৯৯ নাম নিয়ে চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ও সুবিশাল স্তম্ভ। উপজেলার কড়ইয়া ইউপির দক্ষিণ-পশ্চিম ডুমুরিয়া বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন দৃষ্টিনন্দন এ স্তম্ভটি নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে। স্তম্ভটির কারুকার্য শেষে আনুষ্ঠানিকভাবে এটি উন্মোচন করা হলে ‘আল্লাহু চত্বর’ হিসেবে এটি পরিচিতি পাবে।
বর্গাকার স্তম্ভটির চার পাশে আল্লাহর গুণবাচক ৯৯ নাম আরবিতে ওপর থেকে নিচে লেখা হবে। নিচে রয়েছে বর্গাকার বেদি যা আবার দুই স্তরের গোলাকার বেদি দিয়ে পরিবেষ্টিত। কারুকার্য সম্পন্ন না হলেও অবয়ব ফুটে উঠায় এলাকার লোকজনরা স্তম্ভটি দেখার জন্য ছুটে আসছে।