চামড়া সংরক্ষণে সঠিক ব্যবস্থাপনার আহ্বান শিল্পমন্ত্রীর
অনলাইন নিউজ পোর্টাল
•
22 জুন 2021, 09:25 সকাল
•
755 বার পঠিত
আসন্ন ঈদ-উল-আযহায় কোনোভাবেই চামড়া সংগ্রহ ও সংরক্ষণে যাতে অব্যবস্থাপনা তৈরি না হয়, সেদিকে সবাই লক্ষ্য রাখার আহবান জানান শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, কোরবানীর চামড়া সংরক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণ লবণের মজুদ রয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনা করে কোরবানীর চামড়া ছাড়ানো, সংগ্রহ ও সরংক্ষণে স্বাস্থ্যগত সুরক্ষার বিষয়ে জনগণকে সচেতন করতে বিভিন্ন মাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, কোরবানীর জন্য দেশে পর্যাপ্ত সংখ্যক গবাদি পশু রয়েছে এবং কোনো গবাদি পশু আমদানি করতে হবে না। আসন্ন ঈদে যাতে দেশে অবৈধভাবে গবাদি পশু প্রবেশ করতে না পারে এবং পশুর চামড়া যাতে পাচার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।