শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চালের দাম কেজিতে ৪ টাকা বাড়ার যুক্তি পাচ্ছেন না বাণিজ্যমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 17 আগস্ট 2022, 03:08 দুপুর • 299 বার পঠিত
চালের দাম কেজিতে ৪ টাকা বাড়ার যুক্তি পাচ্ছেন না বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি চালের দাম কেজিতে ৪ টাকা বাড়ার কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজার এবং ডলারের মূল্যবৃদ্ধি পরিস্থিতি পর্যবেক্ষণ করে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে। তিনি এও বললেন যে ডিমের বাজার স্থিতিশীল করতে প্রয়োজন হলে বিদেশ থেকে ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘‘আমাদের কাছে হিসাব আছে জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ব্যয় কত বেড়েছে। বড়জোর ৫০ পয়সা বাড়তে পারে কেজিতে ‘’ তার প্রশ্ন, ‘‘কিন্তু হয়েছে কত? ৪ টাকা বেড়ে গেছে। কোনো যুক্তি আছে বলেন। তার মানে সংশ্লিষ্টরা সুযোগটি নিচ্ছে।’’

তিনি বলেন, ‘‘আমাদের একটু সময় দেন। আমরা সবাই মিলে চেষ্টা করছি। ডলারের দামটা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। খুব চেষ্টা করা হচ্ছে, কীভাবে কী করা যায়। আপনারা সবই জানেন, সরকার চেষ্টা করছে। আমরা স্বীকার করেছি, আমরা কষ্টে আছি। এ কষ্টকে লাঘব করতে প্রধানমন্ত্রী চেষ্টা করছেন।’’

ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এই প্রসঙ্গ এলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘‘ডিম আমদানি করতে গেলে তো একটু সময় তো লাগবে। আমরা একটু দেখি। যদি এমনটাই সত্যি হয় যে, ডিম আমদানি করলে পরে এটা (দাম) কমবে, তাহলে আমরা আমদানির সিদ্ধান্ত নিয়ে ফেলব।’’

তিনি অবশ্য এও বলেন যে, ‘‘সবকিছু কিন্তু রাতারাতি করা সম্ভব না।’’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বড় বেশি বেড়েছে কবে এই পণ্যমূল্য স্বাভাবিক হতে পারে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘‘আমরা অনেকেই আশাবাদী, অক্টোবরের মধ্যে হয়ত পরিস্থিতি... কতগুলো ফ্যাক্টর তো কাজ করে।’’