শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চাচাকে হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন

মোহাম্মদ খাইরুল আমিন • 21 এপ্রিল 2022, 05:48 বিকাল • 218 বার পঠিত
চাচাকে হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন

জেলা সদরে পূর্ব বিরোধের জেরে প্রবাসী চাচা হারুনুর রশিদকে ছুরিকাঘাতে হত্যায় দায়ে ভাতিজা আরিফ হোসেন রুবেলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ডও দেয়া হয়।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি রুবেল সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আবু জাফরের ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌসুলী (পিপি) জসিম উদ্দিন।

আদালত সূত্রে জানা যায়, সদরের দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি রাতে ঘরে ঢুকে চাচা হারুনুর রশিদকে ছুরিকাঘাত করে ভাতিজা রুবেল। পরে স্বজনদের সহযোগিতায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে নোয়াখালী এশিয়ান হাসপাতালে নেয়া হয়। পরের দিন সকালে হারুনের মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা রুবেলকে
আটক করে পুলিশে সোপর্দ করে। 

এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমুন নাহার সুইটি বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে চন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে আসামী আরিফ হোসেন রুবেলের বিরুদ্ধে ২০১৮ সালের ৬ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

সাক্ষ্য-শুনানি শেষে এ আদেশ দেন আদালত। এসময় আসামী আদালতে উপস্থিত ছিলেন না।