চা শ্রমিক পোষ্যদের ১০ লাখ টাকার শিক্ষাবৃত্তি দিল চা বোর্ড
অনলাইন নিউজ পোর্টাল
•
10 ডিসেম্বর 2020, 09:47 রাত
•
460 বার পঠিত
চা শ্রমিকের পোষ্যদের চা শ্রমিক শিক্ষা ট্রাস্ট থেকে প্রায় সাড়ে ১০ লাখ টাকার শিক্ষা বৃত্তি-২০২০ দিয়েছে বাংলাদেশ চা বোর্ড। শিক্ষাগ্রহণে উৎসাহ দেওয়া এবং শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৮০৩ জন মেধাবী শিক্ষার্থীকে এবছর বৃত্তি দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ২০১৯ সালের বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যাচাই-বাছাই করে ৯২টি বাগানের দ্বিতীয় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত মেধাবী শ্রমিক পোষ্যদের এবছর বৃত্তি দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বাগানগুলোতে বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে পিডিইউ’র সহকারী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আকন্দ, রাজঘাট বাগানের মহাব্যবস্থাপক একেএম মাইনুল আহসান, সহকারী ব্যবস্থাপক, পঞ্চায়েত সভাপতি, বিদ্যালয়ের শিক্ষক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।