শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চা বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের দাবি

মোহাম্মদ খাইরুল আমিন • 14 নভেম্বর 2022, 09:58 সকাল • 278 বার পঠিত
চা বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের দাবি

চা শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করে পূর্ণাঙ্গ চুক্তি সম্পাদনের দাবি জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন।

গত রোববার (১৩ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কেন্দ্রীয় চা শ্রমিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

চা শ্রমিকদের প্রাপ্য বকেয়া মজুরি পরিশোধ করে পূর্ণাঙ্গ চুক্তি সম্পাদন করা এবং বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে ন্যায্য মজুরি বৃদ্ধির লড়াই জোরদারের দাবিকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।  
 
এদিকে প্রধান আলোচকের বক্তব্যে আহসান হাবিব বুলবুল বলেন, চা শ্রমিকরা ৩০০ টাকা মজুরির দাবিতে ১৯ দিন না খেয়ে লাগাতার আন্দোলন চালিয়ে গেলেন। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা  শ্রমিকদের সঙ্গে মিটিং করে, ভয় দেখিয়ে এবং মিথ্যা আশ্বাস দিয়ে নানা কায়দায় শ্রমিকদের আন্দোলন থেকে সড়িয়ে নিয়ে মালিকদের স্বার্থ রক্ষার চেষ্টা করেও শ্রমিকদের অনমনীয় দৃঢ়তার মুখে তাদের সব অপচেষ্টাই ব্যর্থ হয়। পরে বিগত ২৭ জুলাই প্রধানমন্ত্রী চা বাগানের মালিকদের সঙ্গে আলোচনা করে ১৭০ টাকা মজুরি নির্ধারণ করলেন। নির্ধারণের সাড়ে তিন মাস চলে গেলেও মালিকরা নতুন মজুরি অনুযায়ী বকেয়া পরিশোধ না করার জন্য নানাভাবে পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। তাহলে মালিকরা কি প্রধানমন্ত্রীর থেকেও বেশি শক্তিশালী?

শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন বানচাল করার জন্য ডিসি, এসপিসহ প্রশাসন উঠে পড়ে লেগেছিল। তাহলে এখন কেন সেই প্রশাসন শ্রমিকদের প্রাপ্য বকেয়া মজুরি পাইয়ে দিতে উদ্যোগ নিচ্ছে না? এটা দিনের আলোর মত পরিষ্কার যে সরকার শুধু বাগান মালিকদের স্বার্থ রক্ষা করে। এমন পরিস্থিতিতে চা শ্রমিকদের দালাল নেতৃত্বের বাইরে একটা আপোষহীন বিপ্লবী ধারার ট্রেড ইউনিয়ন গড়ে তুলে আন্দোলন বিকশিত করতে হবে।