ব্যবসা চুকিয়ে চলে যাওয়া প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিতে চায় রাশিয়া
সম্প্রতি ইউক্রেনে হামলা চালানোর পর বিভিন্ন পশ্চিমা দেশ মস্কোর ওপর নিষেধাজ্ঞা দেয়। তাদের সঙ্গে একাত্মতা করে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেয় বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠান। রাশিয়ার পাবলিক কনজ্যুমার ইনিশিয়েটিভ অর্গানাইজেশনের প্রধান ওলেগ পাভলভ বলেছেন, ব্যবসা গুটিয়ে নেয়া এসব কোম্পানিকে সরকারিকরণ করতে পারে রুশ সরকার।
এসব কোম্পানি রাশিয়ায় তাদের ব্যবসা গুটিয়ে নেয়া ঘোষণা দেয়ার পাল্টা এমন পদক্ষেপের কথা জানাল মস্কো।
পাভলভ বলেন, বিদেশি কোম্পানিগুলোর একটি তালিকা সরকার এবং প্রসিকিউটর জেনারেলের অফিসে পাঠানো হয়েছে। এসব প্রতিষ্ঠান রাশিয়ায় তাদের কাজ বন্ধ করার কারণে তাদের জাতীয়করণ করা যেতে পারে।
তিনি বলেন, এখন পর্যন্ত তালিকায় ৫৯টি কোম্পানি রয়েছে, তবে বিদেশি কোম্পানিগুলো নতুন বিবৃতির ওপর সেই তালিকা আরও বাড়তে পারে। ভক্সওয়াগেন, অ্যাপল, আইকেইএ, মাইক্রোসফট, আইবিএম, শেল, ম্যাকডোনাল্ডস, পোর্শে, টয়োটা, এইচএন্ডএম এবং অন্যান্য প্রতিষ্ঠানের নামও ওই তালিকায় রয়েছে।