ব্যাংকের লকারে উইপোকা
অনলাইন নিউজ পোর্টাল ২৪
•
12 ফেব্রুয়ারি 2023, 08:48 সকাল
•
357 বার পঠিত
রুচিতে অভাবনেই উইপোকার। তবে এবার খেলো রুপি তাও আবার ব্যাংকের লকার থেকে! এমন অদ্ভুত ঘটনাই ঘটেছে ভারতের রাজস্থানের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি শাখায়।
সুনিতা মেহতা নামে এক গ্রাহকের অভিযোগ, রাজস্থানের উদয়পুরের ওই ব্যাংকে তার লকার ছিল। সেখানেই ২ লাখ ১৫ হাজার রুপি রাখেন তিনি। সম্প্রতি সেই লকার খুলে দেখেন উইপোকা বাসা বেঁধেছে, কিলবিল করছে টাকার উপরে। বাসা যখন বেঁধেছে তো টাকা কি আর আস্ত রাখবে! শুধু সুনিতার নয়, ব্যাংকের আরও ২০ থেকে ২৫টি লকারে হানা দিয়েছে উইপোকা। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা এখন চিন্তায় পড়ে গেছেন তাদের অর্থ ফিরে পাবেন কিনা, তা নিয়ে।
ভারত মানেই উদ্ভটসব ঘটনা। উইপোকার কাণ্ডের তাওতো একটা ব্যাখ্যা আছে। কিন্তু ব্যাংকের লকারে অর্থ জমিয়ে রাখার কারণ কী তার কোনো সদুত্তোর মেলেনি।