শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বুস্টার ডোজ ৬০ বছরের বেশি বয়সীদের দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 30 নভেম্বর 2021, 05:27 বিকাল • 328 বার পঠিত
বুস্টার ডোজ ৬০ বছরের বেশি বয়সীদের দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের বুস্টার ডোজ ৬০ বছরের বেশি বয়সীদের দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত দেশগুলো থেকে আগতদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে।

জাহিদ মালেক বলেন, সীমান্তে কঠোর কড়াকড়ি আরোপ করা হবে। সব জেলায় চিঠি দেওয়া হবে। সংক্রমণ কমাতে সব ধরনের সামাজিক-রাজনৈতিক অনুষ্ঠান সীমিত করতে হবে।