শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩২ জন

অনলাইন নিউজ পোর্টাল • 06 জুন 2021, 09:52 রাত • 767 বার পঠিত
বুরকিনা ফাসোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩২ জন

বুরকিনা ফাসোর উত্তরাংশের একটি গ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বর্ণনা করেছে দেশটির সরকার।

সংবাদমাধ্যমে বলা হয়, সোলহান নামের ওই গ্রামে শনিবার রাতভর হামলায় স্থানীয় বাজারও পুড়িয়ে দেয়া হয়।

এই হামলার দায় কোনো গোষ্ঠী এখনও স্বীকার করেনি। তবে বুরকিনা ফাসোতে চরমপন্থি ইসলামি গোষ্ঠীগুলো প্রায়ই হামলা-নাশকতা চালিয়ে আসছে, বিশেষ করে সীমান্ত অঞ্চলে।

এই ঘটনায় ‘তীব্র ক্ষোভ’ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মুখপাত্র বলেছেন, “মহাসচিব এই ঘৃণ্য হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সহিংস চরমপন্থার বিরুদ্ধে এবং অগ্রহণযোগ্য প্রাণহানি ঠেকানোর লড়াই জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা দ্বিগুণ করার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেছেন।”

হামলায় প্রাণহানির ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ কাবোরে। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।