শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে হামলা, ১১ সেনা নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 25 এপ্রিল 2022, 08:52 সকাল • 646 বার পঠিত
বুরকিনা ফাসোতে হামলা, ১১ সেনা নিহত

পশ্চিম আফ্রিকার প্রতিবেশি দুই দেশ মালি এবং বুরকিনা ফাসোতে জিহাদিদের হামলায় অন্তত ১১ সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ২০ জন। বছরের পর বছর ধরে স্থানীয় জিহাদিদের বিরুদ্ধে লড়াই করে আসা মালি এবং বুরকিনা ফাসোর সামরিক বাহিনী এবং নিরাপত্তা সূত্রগুলো শনিবার হতাহতের এই তথ্য জানিয়েছে।

এদিকে মালির সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত রোববার গভীর রাতে মালির মধ্যাঞ্চলের তিনটি সেনা শিবিরে বিস্ফোরক বোঝাই একাধিক গাড়ি চালিয়ে দিয়েছে আত্মঘাতী বোমা হামলাকারীরা। এতে ছয় সৈন্য নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এছাড়া অন্য দুটি স্থানে জিহাদিদের হামলায় আরো পাঁচজন আহত হয়েছেন।

 বুরকিনা ফাসোর দুটি নিরাপত্তান সূত্র রয়টার্সকে বলেছেন, বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় সীমান্তের ওপারের গাসকিন্দে এলাকার একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে সশস্ত্র বন্দুকধারীরা। এতে পাঁচ সৈন্য এবং চার বেসামরিক নিহত হয়েছেন।

গত দুই বছরে মালি এবং বুরকিনা ফাসোর ক্ষমতা ছিনিয়ে নিয়েছে দেশ দুটির সামরিক জান্তারা। গণতান্ত্রিকভাবে নির্বাচিত পূর্বসূরিদের চেয়ে বেশি নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে তারা। কিন্তু দুই দেশেই সহিংস হামলা অব্যাহত রয়েছে।